Home জাতীয় অপরাধ সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাসচালক গ্রেপ্তার
অপরাধ

সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাসচালক গ্রেপ্তার

Share
Share

ঢাকার সাভারে ২৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের মামলায় নয়ন মন্ডল (৪৮) নামের এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই তরুণী একজন চাকরিপ্রার্থী। ডিগ্রি পরীক্ষা শেষ করে কিছুদিন আগে কাজের সন্ধানে গ্রামের বাড়ি থেকে সাভারে আসেন তিনি। কাজ না পেয়ে আমিনবাজারের মধুমতি মডেল টাউন এলাকায় ঘোরাঘুরি করার সময় শীলা বেগম ও তাঁর স্বামী ইমরানের সঙ্গে তাঁর পরিচয় হয়।

থাকার জায়গা না থাকায় শীলা ও ইমরান তাঁকে তাঁদের বাসায় থাকার প্রস্তাব দেন। তাঁদের কথায় বিশ্বাস করে তরুণী মধুমতি মডেল টাউন এলাকায় তাঁদের ভাড়া বাসায় যান।

এজাহারে বলা হয়েছে, গত রোববার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ইমরান বাসায় না থাকায় তরুণী ও শীলা একই কক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় নয়ন ওই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। শীলা দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ভয়ভীতি দেখিয়ে শীলার সহযোগিতায় নয়ন ওই তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে তাঁকে ‘খারাপ মেয়ে’ হিসেবে উপস্থাপন করা হবে বলে শীলা হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, পরে ইমরান বাসায় ফিরে তরুণীকে কান্নারত অবস্থায় দেখতে পান। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ইমরানকে বিষয়টি জানান। পরে ইমরান তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

চিকিৎসা শেষে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ওই তরুণী মঙ্গলবার সকালে সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় নয়ন মন্ডলের বিরুদ্ধে ধর্ষণ এবং শীলা বেগমের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, নয়ন মন্ডল পেশায় বাসচালক এবং তিনি সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় ভাড়া থাকেন। ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, মামলা হওয়ার পর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ‘বাস কার্ড’...

আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল

নিজস্ব প্রতিবেদক দেশের চারটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও...

Related Articles

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে...

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৬০ বোতল ইস্কাফসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ শহরের বণিক্যপাড়ায় ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ভারতীয় নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ...

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম...