Home জাতীয় অপরাধ মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা

Share
Share

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা


কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মুরাদনগর থানা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে এমরান (২৩), সবুজ (২৮), শাকিল (২০), রোদ্র বর্মন (১৮), রনক রবি দাশ (১৮), হৃদয় (১৮), দেলোয়ার (১৮), দুর্জয় চন্দ্র বর্মন (১৮), কামাল (২২), সেলিম (২৩), হাকিম (২৮) ও কামরুল (৩০)-কে আটক করা হয়।

পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মাদক সেবনের অপরাধে আটক ১২ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের

আবুধাবির উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। লক্ষ্যও ছিল নাগালের মধ্যে। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। তাওহিদ...

কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।...

Related Articles

সৌরবিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে গেজেট প্রকাশ

সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ ও সুরক্ষা নিশ্চিত করতে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে...

১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে: স্পিকার

বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ...

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার...

;