Home জাতীয় আইন-বিচার সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেপ্তার
আইন-বিচারজাতীয়রাজনীতিসাম্প্রতিক

সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেপ্তার

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। শুনানি পর্বে প্রসিকিউশনের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তার সাথে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান এবং তারেক আবদুল্লাহসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবীরা।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করার নামে কতিপয় সাংবাদিক উসকানিমূলক বক্তব্য দেন। অভিযোগ অনুযায়ী, সেই প্ররোচনার ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়ার মানসিকতা তৈরি হয় এবং পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ব্যাপক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। ওই ঘটনায় ১৭ আগস্ট এই তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল।

সোমবার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আরজি জানায় এবং তদন্ত সম্পন্ন করতে দুই মাস সময় প্রার্থনা করে। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের যুক্তি গ্রহণ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে ১৪ জুলাইয়ের সেই সংবাদ সম্মেলনের ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের প্ররোচনার বিষয়ে গভীর তদন্ত চলছে বলে জানা গেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পঙ্গু ফিলিস্তিনি বৃদ্ধকে মারধর, দুই ইসরায়েলি তরুণ আটক

অধিকৃত পশ্চিম তীরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী ফিলিস্তিনি বৃদ্ধকে নৃশংসভাবে পেটানোর ঘটনা ঘটেছে। এই নির্মম হামলার...

ঘুকশির বিল ও ৩৬৫ পুকুর: নওগাঁর অনন্য জল-ঐতিহ্য

নওগাঁ প্রতিনিধি উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদে সমৃদ্ধ। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রাচীন স্থাপনা, প্রত্ননিদর্শন ও নানা লোককথা। এসব...

Related Articles

এনসিপির পর এবার জামায়াত-শিবিরের কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের সময়ে...

ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীর পাঠানো ডিভোর্সের কাগজ পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তানভীর...

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ...

গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা

দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...