Home জাতীয় সরকার সংবিধান মেনেই করেছে, কোনো ব্যত্যয় ঘটেনি: আইনমন্ত্রী
জাতীয়

সরকার সংবিধান মেনেই করেছে, কোনো ব্যত্যয় ঘটেনি: আইনমন্ত্রী

Share
Share

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সংবিধান মেনেই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক কোনো ব্যত্যয় ঘটেনি। হুমায়ুন কবির তাঁর দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন বলেও জানান আইনমন্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আইনে যেটা আছে, সেটা আছে। এই সরকার যা করেছে, সংবিধান মেনেই করেছে। এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। সাংবিধানিকভাবেই তাঁকে শপথ দেওয়া হয়েছে।’

এদিকে একই দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবকে ‘ক্যাজুয়াল’ ও ‘ইনফরমাল’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে না দেখার আহ্বান জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমি এটা বলি যে উনি একটু ইনফরমালি কথা বলছিলেন। আর এই জবাবটা আমার মনে হয় তাঁকে, তাঁকেই তো জিজ্ঞেস করা হয়েছে? তাঁর কাছে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভালো অপশন।’

তবে প্রয়োজন হলে সরকার বিষয়টি খতিয়ে দেখে পরিষ্কার করতে পারে বলেও জানান তিনি।

এর আগে সোমবার (২৪ আগস্ট) ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা ও সংবাদ প্রকাশের প্রসঙ্গ উঠলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

হুমায়ুন কবির বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি।’

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে তিনি বলেন, ‘কার এত জ্বালা যে কাজ করতে দেবে না?’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের...

Related Articles

তাহসিফের মোটরসাইকেল মেরামত, একসঙ্গে খাবার—দীপের দেওয়া তথ্য যাচাই করছে পিবিআই

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার...

‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফিকের চেয়ে ভালো বিশেষণ

  আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে ‘আম তারেক’ নামে ডাকার বিষয়টিকে...

এলপিজির দাম আরও বাড়ানোর উদ্যোগ, ১২ কেজির সিলিন্ডারে ১৩৯ টাকা বৃদ্ধির প্রস্তাব

নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের...

স্ত্রী চলে যাওয়ার খবরে সৌদি আরবে দুধ দিয়ে গোসল প্রবাসীর

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য...

;