Home অর্থনীতি সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ৪২ ধরনের আয় করমুক্ত
অর্থনীতিরাজস্ব

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ৪২ ধরনের আয় করমুক্ত

Share
Share

দেশের সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরে মোট ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত ঘোষণা করেছে।

বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা–কর্মচারীর একটি বড় অংশ আয়কর রিটার্ন দেন। তাঁদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য হলেও চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউয়েন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউয়েন্স, ক্লিনার অ্যালাউয়েন্স, ড্রাইভার অ্যালাউয়েন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউয়েন্স, পিবিএক্স অ্যালাউয়েন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউয়েন্স, নার্সিং অ্যালাউয়েন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউয়েন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউয়েন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা করমুক্ত রাখা হয়েছে। পাশাপাশি অবসরকালে প্রদত্ত লাম্প গ্রান্টও করমুক্ত হিসেবে গণ্য হবে।

কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর্মকর্তাদের সঠিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, চাকরির আইডি, পূর্বের রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট ও বিনিয়োগ নথি আগে থেকেই প্রস্তুত রাখা, আয়ের উৎস স্পষ্টভাবে উল্লেখ করা, করমুক্ত ও করযোগ্য আয়ের পৃথক হিসাব করা, জীবনবিমা ও সঞ্চয়পত্রসহ অন্যান্য খাতে করছাড়ের সুবিধা গ্রহণ, নথিতে কোনো ভুল এড়িয়ে চলা এবং শেষ মুহূর্তের চাপ এড়াতে অন্তত ১০-১৫ দিন আগে রিটার্ন জমা দেওয়া।

এনবিআর জানিয়েছে, সরকারি কর্মচারীদের আয়কর রিটার্ন দেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক হলেও করমুক্ত ভাতাগুলো সঠিকভাবে উল্লেখ না করলে ভুল হিসাবের ঝুঁকি থাকে। তাই করদাতাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআই দিয়ে কর্মী ছাঁটাই করা যাবে না, চীনের আদালতের রায়

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মীদের বদলে কাজ করানোর উদ্দেশ্যে কোনো কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারবে নাএমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশটির একটি...

চট্টগ্রামে গোপন বৈঠকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা আটক

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ‘গোপন’ বৈঠক চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে নয়টার দিকে...

Related Articles

বন্ধ পাট কারখানা বেসরকারি খাতে দিতে চায় সরকার : খন্দকার আবদুল মুক্তাদির

দেশের বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ণ কারখানাকে পর্যায়ক্রমে...

কৃষকের সব ধান কিনবে সরকার, বললেন খাদ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন,...

কম দামে আমদানি দেখিয়ে ১২৫ কোটি টাকা পাচারের অভিযোগ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটনের...

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

বেসরকারিখাতের ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকটি কর-পরবর্তী...