Home আঞ্চলিক সন্ধ্যার পর বিদ্যুৎ নেই, ভোগান্তিতে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা
আঞ্চলিক

সন্ধ্যার পর বিদ্যুৎ নেই, ভোগান্তিতে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা

Share
Share

মোঃ হারুন অর রশিদ , নওগাঁ


নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিয়মিত লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গত কয়েক দিন ধরে প্রায় প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরমের কারণে রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিদ্যুতের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোটখাটো ব্যবসা-বাণিজ্য।

এলাকাবাসীর দাবি, কয়েক দিন ধরে একই সমস্যার পুনরাবৃত্তি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ চলে যায়। কখন আসবে, তারও কোনো নির্দিষ্ট সময় থাকে না। প্রচণ্ড গরমে ছোট শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাহাড়ের ছায়ায় অপহরণের আতঙ্কে জিম্মি টেকনাফ, তিন বছরে অপহৃত ২৯৫

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ, মুক্তিপণ আদায় ও সশস্ত্র হামলার ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। অপহরণকারীদের...

যুক্তরাজ্যে ১০ হাজার রেস্তোরাঁর ৮৫% এর মালিক ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূতরা

যুক্তরাজ্যের কারি শিল্প এখন শুধু খাদ্যসংস্কৃতির অংশ নয়, দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ খাত। বার্ষিক প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন পাউন্ডের এই শিল্পে কর্মসংস্থান...

Related Articles

দক্ষিণখানে চিকিৎসক হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার: আলামত উন্মোচন করল সিআইডি

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহা রোকসানা পিনু চাঞ্চল্যকর হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে।...

বাসায় একা পেয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণ: রংপুর থেকে অভিযুক্ত খালু গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে ১১ বছরের এক শিশু স্পর্শকাতর ও নির্মম নির্যাতনের শিকার হয়েছে।...

রাজধানীর কলাবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ও নৃশংস...

ভাড়া বাসায় চলত পর্নোগ্রাফি তৈরি: পুলিশি অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

গোবিন্দগঞ্জের এক ভাড়া বাসায় রূপসী চেহারার আড়ালে চলছিল অনৈতিক কর্মকাণ্ড। গোপন সংবাদ...