Home আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

Share
Share

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় ইমরান হোসেন নামে এক যুবক আহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের এসএম সুলতান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর মেহেদী হাসান কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি মেহেদী নড়াইর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ভ্যানযাত্রী ইমরান হোসেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইনামুল খানের ছেলে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রোববার বিকেলে সদররের মহিষখোলার বাসা থেকে মেহেদী তার মামার বাড়ি সদরের গোবরা এলাকায় যান। পরে সেখান থেকে সন্ধ্যায় নড়াইল শহরের দিকে ফিরেছিলেন। পথিমধ্যে নড়াইল এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী এবং ভ্যানে থাকা ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে মেহদীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ইমরান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে উপজেলা জুড়ে এ কর্মসূচির উদ্বোধন করা...

উন্নয়ন কর্তৃপক্ষগুলোর সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তির ছয়...

পদ্মা রেলসেতুর পিলার ঘিরে বিতর্কে মুখ খুললেন সেতুমন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে-এমন অভিযোগ সঠিক নয়...

টেকনাফে সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বক্তব্যের সময়সীমা নিয়ে জেবা আমিন খানকে স্পিকারের পরামর্শ

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় চাওয়ায়...