Home সাম্প্রতিক উন্নয়ন কর্তৃপক্ষগুলোর সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাম্প্রতিক

উন্নয়ন কর্তৃপক্ষগুলোর সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share
Share

দেশে সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত ও বিদ্যমান বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উতবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

সভায় পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশসম্মত নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে, যাতে প্রতিটি অঞ্চলে সুষম ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়।

তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত ও পুনর্গঠিত উন্নয়ন কর্তৃপক্ষগুলোর কার্যকর উদ্যোগ দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে ‘পরিকল্পিত নগর, সমৃদ্ধ বাংলাদেশ’—এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা জোরদার ও গ্যাস সংকট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। নব্য...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলা, চরম উত্তেজনা

ইয়েমেনে যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত একাধিক কৌশলগত এলাকায় সৌদি জোট অন্তত ২৬টি বিমান...

Related Articles

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

যেভাবে উদ্ধার হলো এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, জানাল পুলিশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯)...

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ...

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার দুপুরে...