Home জাতীয় পদ্মা রেলসেতুর পিলার ঘিরে বিতর্কে মুখ খুললেন সেতুমন্ত্রী
জাতীয়

পদ্মা রেলসেতুর পিলার ঘিরে বিতর্কে মুখ খুললেন সেতুমন্ত্রী

Share
Share

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে-এমন অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সেতু নির্মাণকাজের সময় রাখা কিছু মাটি পরে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি সরানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টি সে রকম নয়। সেতু নির্মাণের সময় কিছু অস্থায়ী প্রতিবন্ধকতা ও সহায়ক কাঠামো তৈরি করা হয়। সেগুলোর অংশ হিসেবে রাখা কিছু মাটি পরে সরানো হয়েছে।’

তিনি বলেন, নির্মাণকাজের সহায়ক উপাদান হিসেবে সেখানে অতিরিক্ত মাটি রাখা হয়েছিল। দীর্ঘদিন তা অপসারণ করা হয়নি। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাটি সরানো হয়েছে।

সেতুমন্ত্রীর ভাষ্য, উঁচু হয়ে থাকা ওই মাটির অংশ ব্যবহার করে কিছু ব্যক্তি সেতুর বিভিন্ন স্থানে ওঠার চেষ্টা করছিলেন। নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ওই এলাকায় গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

রাজধানীর বাসস্ট্যান্ড ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাসগুলো দীর্ঘ সময় বাসস্ট্যান্ডে অবস্থান করার পরিবর্তে ডিপোতে রাখা এবং নির্ধারিত সময়ের কিছু আগে যাত্রী পরিবহনের জন্য আনার ব্যবস্থা করা হলে যানজট ও অব্যবস্থাপনা কমানো সম্ভব হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে...

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। সোমবার...

Related Articles

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে...

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে...

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায়...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ...

;