Home জাতীয় অপরাধ সড়কের মাঝখানে আর্জেন্টিনা সমর্থকদের ভিডিও ধারণ
অপরাধআঞ্চলিক

সড়কের মাঝখানে আর্জেন্টিনা সমর্থকদের ভিডিও ধারণ

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়কের মাঝখানে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে গান ও নৃত্যের মাধ্যমে ভিডিও ধারণকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ সময় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার হাওয়াই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত কয়েকজন তরুণ-তরুণী সড়কের মাঝখানে অবস্থান নিয়ে গান বাজিয়ে বিভিন্ন দৃশ্য ধারণ করছেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়ক দিয়ে মোটরসাইকেল, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির প্রবণতা দিন দিন বাড়ছে। তবে ব্যস্ত সড়কের মাঝখানে এ ধরনের কার্যক্রম জনদুর্ভোগ সৃষ্টি করার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।
এ বিষয়ে ভিডিও নির্মাণের উদ্যোক্তা রাহিদা লগ্না বলেন, “এটি কোনো টিকটক ভিডিও নয়। আমরা আর্জেন্টিনাকে নিয়ে একটি মৌলিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করছি। আমি মাদারগঞ্জের মেয়ে। তাই নিজের এলাকার সৌন্দর্য ও সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করেছি।
তিনি আরও বলেন, “ভিডিওটি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য হচ্ছে। তবে আমাদের উদ্দেশ্য ছিল মাদারগঞ্জকে ইতিবাচকভাবে তুলে ধরা। কাউকে ভোগান্তিতে ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না।”
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে এ ধরনের ভিডিও ধারণের বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও...