Home সাম্প্রতিক সকালের নাশতায় এই চার খাবার ডায়াবেটিস বাড়াতে পারে
সাম্প্রতিক

সকালের নাশতায় এই চার খাবার ডায়াবেটিস বাড়াতে পারে

Share
Share

ডায়াবেটিস ধরা পড়ার পর খাবার নিয়ে সবসময় সতর্ক থাকতে হয়। অনেক সময় কিছু খাবার দেখতে স্বাস্থ্যকর মনে হলেও সেগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। সকালে নাশতার সময় নিচের চারটি খাবার এড়িয়ে চলাই ভালো।

১. ময়দার তৈরি খাবার
দোকান থেকে কেনা পাউরুটি, কেক, পেস্ট্রি খান না। কিন্তু বাড়িতে প্রায়শই লুচি, পরোটা, কচুরি খেতে থাকেন। ময়দার তৈরি যে কোনও খাবারই খাওয়া চলবে না। এমনকী বিস্কুটও চলবে না। এতে রক্তে শর্করার মাত্রা বাড়বে। পাশাপাশি ওজনও বাড়বে।
২. ফ্লেভার যুক্ত ইয়োগার্ট
সাধারণ ইয়োগার্ট বা গ্রিক ইয়োগার্ট স্বাস্থ্যের জন্য ভালো। যদি গ্রিক ইয়োগার্টে ফ্লেভার দেওয়া থাকে, সেগুলো এড়িয়ে চলাই ভালো। আজকাল বাজারে বিভিন্ন ফ্লেভার মেশানো ইয়োগার্ট পাওয়া যায়। সেগুলোতে চিনি থাকে। তাই সেগুলো এড়িয়ে চলাই ভালো। এর চেয়ে বাড়িতে পাতা টক দই খেলে বেশি উপকার মেলে।
৩. ফলের রস
যখনই ফলের রস বের করেন, ফলে থাকা সমস্ত ফাইবার বেরিয়ে যায়। ফলের রসে পড়ে থাকে শর্করা, ভিটামিন ও কিছু মিনারেল। এর চেয়ে গোটা ফল খাওয়া উচিত। আর প্যাকেটজাত ফলের রস একেবারেই খাওয়া চলবে না। তবে স্মুদি খেতে পারেন।
৪. ব্রেকফাস্ট সিরিয়াল
হেলদি ভেবে ব্রেকফাস্টে সিরিয়াল খান। এই খাবারও কিন্তু স্বাস্থ্যকর নয়। এতে কর্নফ্লেক্স, গ্রানোলার মতো উপাদান থাকে। এ ছাড়াও থাকে শুকনো বেরি। আর থাকে চিনি। তাই সিরিয়াল এড়িয়ে চলুন। এর চেয়ে ওটস, ডালিয়া, কিনোয়া, আটার তৈরি রুটি খেতে পারেন।
সূত্র: এইসময়

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি...

বিশ্বনাথ আইডিয়াল সমাজকল্যাণ সংস্থার প্রবাসী শাখায় আহ্বায়ক কমিটি

সিলেটের বিশ্বনাথ উপজেলার বাহাড়া দুবাগ গ্রামের আইডিয়াল সমাজকল্যাণ সংস্থার প্রবাসী শাখার কার্যক্রম...

বলের আঘাতে আহত হয়ে আইসিইউতে ভারতীয় আম্পায়ার

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে ব্যাটারের জোরালো শটের আঘাতে গুরুতর আহত...

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে...