Home আঞ্চলিক শেখ হাসিনা ভারতে বসে হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে: টুকু
আঞ্চলিকজাতীয়বিএনপিরাজনীতি

শেখ হাসিনা ভারতে বসে হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে: টুকু

Share
Share

বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু দাবি করেছেন, হাদি হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যার নির্দেশনা এসেছে ভারতের মাটি থেকে। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন টুকু। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টুকু বলেন, “এই কুচক্রি মহল ফ্যাসিবাদের দোসর এবং একটি সংগঠিত খুনিচক্রের অংশ। হাদি হত্যাকাণ্ডের পেছনেও তাদের সরাসরি হাত রয়েছে। ঘটনা ঘটার পর এটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে, যাতে মূল খুনিরা নিরাপদে পালিয়ে যেতে পারে।”

তিনি আরও অভিযোগ করেন, যারা তদন্তের দিকনির্দেশনা ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করেছে, তারাই প্রকৃতপক্ষে হত্যাকারীদের পালাতে সহায়তা করেছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে টুকু বলেন, “আগামী দিনে দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার এই দেশের মাটিতেই নিশ্চিত করতে চায় জনগণ। একটি চক্রান্তকারী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা নির্বাচন বানচাল করতে চায় এবং গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।”

তিনি দাবি করেন, এসব অপচেষ্টার মূল লক্ষ্য দেশে অরাজকতা সৃষ্টি করা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। টুকু বলেন, “ফ্যাসিবাদের সব দোসরের বিচার এই বাংলাদেশেই হবে—ইনশাল্লাহ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি জানান, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। অতীতের নির্বাচনগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।”

টুকু আরও বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে চলমান রাজনৈতিক ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে এবং দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আজাদ। এতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ডিপি মনির)সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ মুজিবুর রহমান। পেশাগত...

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির...

Related Articles

নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল নড়াইলের লোহাগড়ায় টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক,...

জামালপুর সীমান্তের শূন্যরেখায় ১৭ ঘন্টা অতিবাহিত করলেন এক ব্যক্তি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর সীমান্ত এলাকায় আবারও ৩৫ বছর...

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন: বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত...