ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাঁকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দল হিসেবে যে বিচারের মুখোমুখি, তার তদন্তে সরকার হস্তক্ষেপ করবে না। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। এ বিষয়ে আইন শেখ মুজিবুর রহমানই করে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে সরকার।
ভূমি নিবন্ধন খাত প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের নেতিবাচক ধারণা রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
Leave a comment