Home রাজনীতি আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ-মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৪
আওয়ামী লীগআঞ্চলিকজাতীয়

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ-মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৪

Share
Share

নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ-মাহফিলে ইমাম-মুয়াজ্জিন ও দুই যুবলীগ নেতাকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) নোয়াখালীর ৯নং আমলি আদালতের বিচারক এ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক ব্যক্তিরা হলেন—চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের মেহেদী হাসান সুমন (৪০), আব্দুল করিম (৫২), নজরুল ইসলাম (২০) ও নিজাম উদ্দিন (৩২)। তাদের মধ্যে আব্দুল করিম স্থানীয় মসজিদের মুয়াজ্জিন এবং নজরুল ইসলাম ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপর দুজন স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের মরহুম স্বপন মোল্লার বাড়িতে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি মিলাদ-মাহফিলের আয়োজন করেন। পাশের সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সেখানে দোয়া মাহফিল পরিচালনা করেন।

পরে মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার দেওয়া হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এর পরপরই অভিযান চালিয়ে শুক্রবার রাত ৮টার দিকে ইমাম, মুয়াজ্জিন ও দুই যুবলীগ নেতাকে আটক করে পুলিশ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, “ঘটনার পরপরই পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। পরদিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার প্রতিবাদে রাতেই উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা এ গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানান।

স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে এমন গ্রেফতার অযৌক্তিক। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অনুমতি ছাড়া রাজনৈতিক দলীয় কর্মসূচি গ্রহণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের এআই শেখার নির্দেশ

দেশের জেলা প্রশাসকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, প্রশাসনিক কাজকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এআই...

জবিতে ক্যারম টুর্নামেন্টে থাপ্পড় ঘটনায় শিক্ষার্থী নেলী বহিষ্কার

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়...

Related Articles

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দাদা-দাদির কবরের পাশে দাফন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সোমবার...

অতিবৃষ্টিতে নাসিরনগরের হাওরে ৩০৫ হেক্টর ধান প্লাবিত

অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরে কয়েকদিনের ব্যবধানে ৩০৫...

বালুবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী আইনজীবীসহ চারজন নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী আইনজীবীসহ...

বিটিভির বাজেট ৩২০-৩২৫ কোটি টাকা আয় মাত্র ১৫-১৬ কোটি: ডাঃ জাহেদ

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্ষিক বাজেট ৩০০ কোটি টাকার বেশি হলেও...