Home জাতীয় অপরাধ শীতলক্ষ্যায় মাথাবিহীন লাশ: পিবিআইয়ের তদন্তে রহস্য উন্মোচন, গ্রেফতার ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

শীতলক্ষ্যায় মাথাবিহীন লাশ: পিবিআইয়ের তদন্তে রহস্য উন্মোচন, গ্রেফতার ২

Share
Share

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে উদ্ধার হওয়া এক মাথাবিহীন লাশের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের নাম হাবিবুর রহমান (২৮)। তিনি কাঁচপুর মধ্যপাড়ার বাসিন্দা। নিহতের মা ফিরোজা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তভার নেয় পিবিআই।

শনিবার (৩০ আগস্ট) রাতে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকা থেকে গোলজার হোসেন (৩৯) ও মোজাম্মেল হোসেন (৩২)-কে আটক করে পুলিশ। পরদিন রোববার (৩১ আগস্ট) দুপুরে তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, গত ২৭ আগস্ট দুপুরে বন্দরের কুড়িপাড়া স্কুল মাঠসংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে মাথাবিহীন লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরদিন ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। জানা যায়, নিহত হাবিবুর রহমান ২৫ আগস্ট রাত থেকে নিখোঁজ ছিলেন।

পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।

এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...