Home সাম্প্রতিক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
সাম্প্রতিক

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

Share
Share

যশোরের চৌগাছায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ নাজমুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় কপোতাক্ষ নদের সেতুর নিচে এ ঘটনা ঘটে।

আটক নাজমুল ইসলাম খুলনার ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের আবু সাঈদ শেখের ছেলে। তিনি যশোর শহরের মোল্লাপাড়া এলাকার হাফিজিয়া বায়তুল মামুন মাদ্রাসার শিক্ষক।

ভুক্তভোগী শিশুটির চাচা ইমন হোসেন জানান, তাঁর সাত বছর বয়সী ভাতিজা ওই মাদ্রাসার শিক্ষার্থী। শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে সঙ্গে নিয়ে নারায়ণপুরে তাঁদের গ্রামের বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নারায়ণপুর কপোতাক্ষ নদের সেতুর নিচে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ইমন হোসেন বলেন, স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে নাজমুল ইসলামকে ধরে ফেলেন এবং তাঁকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

পরিবারের দাবি, এর আগেও অভিযুক্ত শিক্ষক শিশুটির সঙ্গে একই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন। শিশুটিই পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছে বলে দাবি স্বজনদের।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসাশিক্ষক নাজমুল ইসলামকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছেন? তাঁর চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়।’ শুক্রবার দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের...

খরায় শুকিয়ে যাচ্ছে রাইন নদী, চাপে ইউরোপের শিল্প ও অর্থনীতি

ইউরোপের শিল্প ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাইন নদী তীব্র খরার কারণে সংকটে পড়েছে। পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য...

Related Articles

ইমাম, মুয়াজ্জিনদের ভাতার আশ্বাসে টাকা আদায়, পদ হারালেন বিএনপির সভাপতি-সম্পাদক

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে...

প্রাইভেট পড়ালে বন্ধ হবে এমপিও: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন...

৫০০ টাকা ভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানা

দারিদ্র্যের নির্মমতায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা...

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান

ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রায় ৫০০টি আধা স্থায়ী ঘর...