Home জাতীয় আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন
জাতীয়

আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

Share
Share

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েক দিন আগে সংঘর্ষের ঘটনার পর শনিবার (৮ আগস্ট) আবারও সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বকশীবাজার মোড়, আলিয়া মাদ্রাসা সড়ক ও মাদ্রাসার গেটের সামনে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর আগে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। একটি পক্ষ আজ মাদ্রাসায় প্রবেশের ঘোষণা দেওয়ায় সংঘর্ষের আশঙ্কা থেকে আগাম সতর্কতা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে হল দখলকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছিল। বিকেলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টাধাওয়া ও মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়ানোর দৃশ্য দেখা যায়। ভিডিওগুলোতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছেন? তাঁর চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়।’ শুক্রবার দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের...

খরায় শুকিয়ে যাচ্ছে রাইন নদী, চাপে ইউরোপের শিল্প ও অর্থনীতি

ইউরোপের শিল্প ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাইন নদী তীব্র খরার কারণে সংকটে পড়েছে। পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য...

Related Articles

সন্তান জন্মের পর নতুন মায়ের পাতে থাকুক যেসব খাবার

সন্তান জন্মের পর মায়ের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। নবজাতকের যত্নের পাশাপাশি নিজের...

‘ভারতের মাটিতে শেখ হাসিনার হুমকি-ধমকির দায় ভারত এড়াতে পারে না’

ভারতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শেখ হাসিনার হুমকি-ধমকির ঘটনায়...

এক সপ্তাহ এগিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা, শুরু ৮ ডিসেম্বর

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি...

‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে প্রফেসরের মতো আচরণ করা ঠিক নয়’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের...