Home জাতীয় অপরাধ শিশু তায়েবা হত্যা : চাচিসহ তিনজন গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

শিশু তায়েবা হত্যা : চাচিসহ তিনজন গ্রেফতার

Share
Share

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামে নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের শিশু তায়েবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার আপন চাচিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত তায়েবা স্থানীয় টিটু সরদারের মেয়ে এবং ছৈয়ালকান্দি গ্রামের দারুল নাজাত মাদরাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তায়েবা। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাওয়া যায়নি। পরে টিটু সরদার থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং এলাকাজুড়ে মাইকিং ও পোস্টারিং করা হয়।

কিন্তু দুদিন পর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। সন্দেহজনক মনে হলে সেখানে খোঁজ নিতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার তদন্তে সেদিন রাতেই পুলিশ নিহত শিশুর চাচি আয়েশা বেগম, প্রতিবেশী নাসিমা এবং আসিফ নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, “শিশু তায়েবার বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলার আসামিদের মধ্যে নিহতের চাচি আয়েশা বেগমসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”

নিহত শিশুর বাবা টিটু সরদার অভিযোগ করে বলেন, “আমার বড় ভাই সাহান সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। বারবার আমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত আমার মেয়েকেই হত্যা করা হলো। আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

স্থানীয়দের দাবি, এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়; বরং পারিবারিক দ্বন্দ্ব থেকেই তায়েবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।ঘটনার পরদিন রোববার সখিপুর বাজারে স্থানীয়রা মানববন্ধন করে। তারা শিশু হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে হামলা—ট্রাম্পের পরিকল্পনা কি ব্যর্থ হচ্ছে?

আল–জাজিরা | গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শুরুর দিন ফ্লোরিডায় নিজের রিসোর্ট মার–এ–লাগোতে বসে তা দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০৩ সালে...

হঠাৎ বাজারে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে হঠাৎ করেই নিত্যপণ্যের বাজার পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয়...

Related Articles

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য...

হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার...

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ...