শিশুদের জন্য টিকটক ও ইউটিউব এখনো যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম। নতুন এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, প্ল্যাটফর্ম দুটি এখনো শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ নেয়নি।
প্রতিবেদন অনুযায়ী, শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে অফকমের আহ্বানের পর মেটা, স্ন্যাপ ও রোবলক্স নতুন কিছু সুরক্ষা ব্যবস্থা নিতে সম্মত হয়েছে। তবে টিকটক ও ইউটিউব শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্টের প্রবাহ কমাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের প্রতিশ্রুতি দেয়নি।
অফকম বলেছে, টিকটক ও ইউটিউব দাবি করছে তাদের ফিড শিশুদের জন্য নিরাপদ। কিন্তু সংস্থাটির প্রকাশিত তথ্য বলছে, বাস্তবে প্ল্যাটফর্ম দুটি এখনো যথেষ্ট নিরাপদ নয়।
এদিকে, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করা হবে কি না, সে বিষয়ে যুক্তরাজ্য সরকারের পরামর্শ কার্যক্রম চলছে। অফকম জানিয়েছে, বয়সসীমা কার্যকরভাবে বাস্তবায়নে ব্যর্থতার বিষয়টিও তারা সরকারের নজরে আনবে।
ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের জন্য বয়স উপযোগী অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা শিশু নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে। অন্যদিকে টিকটক দাবি করেছে, তাদের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে অফকম যথাযথভাবে মূল্যায়ন করেনি।
অফকমের প্রধান নির্বাহী মেলানি ডস বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তবে প্রয়োজনে আইনগত তদন্তসহ কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে আরও বলা হয়, স্ন্যাপচ্যাট শিশুদের সঙ্গে অপরিচিত প্রাপ্তবয়স্কদের যোগাযোগ সীমিত করতে নতুন ব্যবস্থা আনছে। রোবলক্স ১৬ বছরের কম বয়সীদের জন্য সরাসরি চ্যাট বন্ধের সুযোগ দেবে। মেটাও ইনস্টাগ্রামে কিশোরদের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে।
যুক্তরাজ্যের শিক্ষা কমিটিও ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সুপারিশ করেছে। কমিটির চেয়ারম্যান হেলেন হেইস বলেন, শিশুদের নিরাপত্তার চেয়ে প্রযুক্তি কোম্পানিগুলো এখনো বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে।
সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের একাধিক স্থানে মধ্য আকাশে ধ্বংস করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা...
ByDesk ReportOctober 25, 2026চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া সেই ফুটফুটে নবজাতক কন্যাশিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে ইচ্ছুক ১২৩টি পরিবার। শিশুটিকে পরম স্নেহে আগলে নিতে...
ByDesk ReportOctober 25, 2026ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...
ByDesk ReportOctober 28, 2026ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...
ByDesk ReportOctober 28, 2026যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চারটি সাবমেরিনের মধ্যে তিনটি বর্তমানে সাগরে...
ByDesk ReportOctober 27, 2026ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে গোষ্ঠীটিকে...
ByDesk ReportOctober 27, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment