Home বিনোদন শাহরুখের স্বপ্নপূরণ, যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন
বিনোদন

শাহরুখের স্বপ্নপূরণ, যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন

Share
Share

বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেছে। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) একটি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’।

উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মুখোমুখি হয় ওয়াশিংটন ফ্রিডম।

স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে এক বিবৃতিতে শাহরুখ খান বলেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা তাঁদের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই ভেন্যু শুধু ক্রিকেট আয়োজনেই নয়, স্থানীয় কমিউনিটির মিলনকেন্দ্র হিসেবেও গড়ে উঠবে।

তিনি আরও বলেন, পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরিতেও ভূমিকা রাখবে স্টেডিয়ামটি।

নাইট রাইডার্স গ্রুপের তথ্য অনুযায়ী, স্টেডিয়ামটিতে মূল স্কয়ারে আটটি উইকেট, আন্তর্জাতিক মানের মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার রয়েছে। স্টেডিয়াম নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি সরানো হয়েছে।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেঙ্কি মাইসোর বলেন, এই প্রকল্প ক্রিকেটের বৈশ্বিক প্রসারে তাঁদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ তারকা মেটা ওয়ার্ল্ড পিস।

১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (আইপিএল), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল), আবুধাবি নাইট রাইডার্স (আইএলটি২০) এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এমএলসি)।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস–২০২৬-এর কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বৃক্ষরোপণ,...

ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট...

Related Articles

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

অস্কারে যাচ্ছে ‘রইদ’

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর...

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

;