Home সাম্প্রতিক অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন
সাম্প্রতিক

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

Share
Share

ভারতের ঝাড়খণ্ডে অফিস থেকে চা-পাতা ও বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে বরখাস্ত হওয়া এক পিয়নকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর বকেয়া বেতনের ৫০ শতাংশ পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ঝাড়খণ্ড হাইকোর্ট এ আদেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, বোকারো জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থার (ডিআরডিএ) চুক্তিভিত্তিক কর্মী রঞ্জিত কুমার হিমাংশু প্রায় ১৭ বছর ধরে পিয়ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২২ সালে অফিস থেকে অবশিষ্ট চা-পাতা ও বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় এবং পরে চাকরি বাতিল করা হয়।

প্রধান বিচারপতি এম এস সোনাক ও বিচারপতি রাজেশ শঙ্করের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, শাস্তি অপরাধের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সামান্য অভিযোগে, যেখানে সরকারের বড় ধরনের কোনো ক্ষতির প্রমাণ নেই, সেখানে চাকরিচ্যুতির মতো কঠোর শাস্তি উপযুক্ত নয়।

আদালতে রঞ্জিতের আইনজীবী জানান, তাঁর মক্কেল অফিসে অবশিষ্ট থাকা সামান্য চা-পাতা ও বিস্কুট বাড়িতে নেওয়ার কথা স্বীকার করেছিলেন। কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর তিনি সেগুলো অফিসে ফিরিয়েও দেন। এরপরও ২০২২ সালের ২ মে তাঁর চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হয়।

রায়ে হাইকোর্ট বলেন, প্রশাসন শাস্তি দেওয়ার আগে কর্মীর দীর্ঘদিনের চাকরির রেকর্ড এবং অভিযোগের প্রকৃতি যথাযথভাবে বিবেচনা করেনি।

আদালত আগামী ১০ জুলাইয়ের মধ্যে রঞ্জিত কুমার হিমাংশুকে চাকরিতে পুনর্বহাল এবং ৩০ জুলাইয়ের মধ্যে তাঁর বকেয়া বেতনের ৫০ শতাংশ পরিশোধের নির্দেশ দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী (৪৫) নামের এক পুরস্কারজয়ী কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি...

কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ না...

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে, লেখা শেয়ার করলেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ...

ওসমানীনগরে রাতের ফুটবল টুর্নামেন্ট বন্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

সিলেটের ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায়...

;