Home জাতীয় অপরাধ শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Share
Share

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ নভেম্বর) রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

থানা সূত্রে জানা গেছে, উপপুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রাকিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে সিলেটের জকিগঞ্জ এলাকা থেকে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে শান্তিগঞ্জে আসছে।

তথ্য পাওয়ার পর তিনি সঙ্গীয় ফোর্সসহ শান্তিগঞ্জ বাজার পয়েন্ট এলাকায় অবস্থান নেন। পরে সন্দেহভাজন একজনকে ডুংরিয়া সড়কের দিকে যাওয়ার সময় আটক করা হয়। তার নাম হোসেন আহমদ প্রকাশ সাদ্দাম হোসেন (৩৬)। তল্লাশিতে তার কাছ থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন স্বীকার করে যে জব্দকৃত ইয়াবাগুলো শান্তিগঞ্জের ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমানের (৩১)। তার তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে হাফিজুর রহমানকেও আটক করে।

পুলিশ জানায়, আটক হোসেন আহমদ প্রকাশ সাদ্দাম সিলেট জেলার জকিগঞ্জ থানার পীরের চক গ্রামের আব্দুল জলিলের পুত্র, এবং হাফিজুর রহমান শান্তিগঞ্জের ডুংরিয়া গ্রামের জমশেদ আলীর পুত্র। তারা দুজনই দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন,“মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় শান্তিগঞ্জ থেকে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।সাম্প্রতিক সময়ে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে মাদক পাচার ও বেচাকেনা রোধে পুলিশের তৎপরতা বেড়েছে।

শান্তিগঞ্জ থানার কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ব্যবসায়ী ও চক্রের হোতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে সড়ক ও নৌপথে মাদক পাচার রোধে চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ: ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

ম. ম. রবি ডাকুয়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকে ঘিরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং একটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগে গতি এসেছে।...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজরসহ...

Related Articles

জামালপুরে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর  জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ...

গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা...

বছরের পর বছর শূন্য গুরুত্বপূর্ণ পদ, শিক্ষকসংকটে ধুঁকছে মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরের মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন...

পীরগঞ্জে স্বপ্নপূরণ কোচিং সেন্টারের এসএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি (বিএমটি) ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা...