Home বিনোদন চলচ্চিত্র শাকিব খানের নতুন সিনেমার প্রথম পোস্টার উন্মোচন
চলচ্চিত্রবিনোদন

শাকিব খানের নতুন সিনেমার প্রথম পোস্টার উন্মোচন

Share
Share

ঢালিউডে আসছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ছবির প্রধান চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। নির্মাতা আবু হায়াত মাহমুদের এই সিনেমায় থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন ও আবেগের মিশেল। শুক্রবার বিকেলে ছবির প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সামাজিক মাধ্যমে একযোগে পোস্টার উন্মোচন করেন শাকিব খান, নির্মাতা আবু হায়াত মাহমুদ ও ছবির কলাকুশলীরা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। পরিচালক আবু হায়াত মাহমুদ নিজের ফেসবুকে পোস্টার শেয়ার করে লিখেছেন, প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো—এবার হাজির হচ্ছে এক নতুন মিথ, এক শহরের গল্প যেখানে জন্ম নেয় কিংবদন্তি।

শাকিব খান পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের—শহর চিনবে তার আসল নায়ককে।” পোস্টারে দেখা যায়, অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা এক চরিত্রকে, যার দুই হাতে উঁচু করে ধরা পিস্তল। চারপাশে লেখা ঢাকার বিভিন্ন এলাকার নাম—বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মাদপুর। নিচে বড় অক্ষরে লেখা—‘মেগাস্টার শাকিব খান – প্রিন্স – একদা এক সময় ঢাকাতে।’

সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে, ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা, যদিও তাঁদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লো মক্কা-মদিনায়

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের একাধিক স্থানে মধ্য আকাশে ধ্বংস করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা...

ফটিকছড়িতে ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া সেই ফুটফুটে নবজাতক কন্যাশিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে ইচ্ছুক ১২৩টি পরিবার। শিশুটিকে পরম স্নেহে আগলে নিতে...

Related Articles

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের...

গুগলে ফোন করে আটলান্টিকের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে বলেছিলাম, ওরা রাজি হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের...

আফগানিস্তান ম্যাচের আগের রাতে দুবাইয়ে শপিংয়ে গিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার?

নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শারজায় গতকাল...

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার বিশ্বরেকর্ড গড়া জয়

৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে গড়তে হতো বিশ্বরেকর্ড। সেই কঠিন চ্যালেঞ্জই...

;