Home রাজনীতি চিকিৎসার জন্য রাজনৈতিক নেতাদের বিদেশে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির
রাজনীতি

চিকিৎসার জন্য রাজনৈতিক নেতাদের বিদেশে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির

Share
Share

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে অসুস্থ হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ কারণে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে। তাই আল্লাহর ওপর ভরসা রেখে তিনি নিজেই বিদেশ না গিয়ে দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, দেশের সাধারণ মানুষ বিদেশে চিকিৎসার সুযোগ পান না, তাঁরা দেশীয় চিকিৎসার ওপর নির্ভরশীল। তাই জনগণের মতো তিনিও দেশেই চিকিৎসা নেবেন। তিনি বলেন, “রাজনীতিবিদরা যদি দেশে চিকিৎসা নিতেন, তবে চিকিৎসা ব্যবস্থার ঘাটতিগুলোও পূরণ হয়ে যেত।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সোনার বাংলার স্বপ্ন দেখাবেন অথচ অসুস্থ হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন—এটি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।”

এ সময় তিনি আরও ঘোষণা দেন, ভবিষ্যতে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি বা কম মূল্যে সরকারি প্লট গ্রহণ করবেন না। তিনি দেশের মানুষের প্রতি আহ্বান জানান, ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই: মৃত্যুর পরও দুই শিশুর হাত আকড়ে ধরা ছিল

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের মতে, একজনকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে অপরজনও...

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে সম্প্রতি এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছিল জামায়াতে ইসলামী। বিরোধীদলীয় নেতা ও...

Related Articles

কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের-আরাফাতের অডিও পেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষ বা মারামারির দৃশ্য প্রচার করলে সংশ্লিষ্ট টেলিভিশন...

এসএসসিতে এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী: কমলো পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সার্বিক ফলাফলে...

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র...

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে...