Home আঞ্চলিক শশুরবাড়িতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের
আঞ্চলিকদুর্ঘটনা

শশুরবাড়িতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

Share
Share

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীর বাজারসংলগ্ন বালুমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে সাদ্দাম হোসেন পরিবারের সদস্যদের নিয়ে চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে তারা খানসামার একটি লিচু বাগানে যান। ফেরার পথে কালীর বাজার ঘাটে নদীতে গোসল করতে নামেন।
একপর্যায়ে মান্না ইসলাম, সাদ্দাম হোসেন এবং মান্নার দুই ছেলে নদীর পানিতে তলিয়ে যান। পরে দুই ছেলে কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও দুই ভাই গভীর পানিতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করে। দুপুর সোয়া ২টায় মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে পড়ে দুই ভাই তলিয়ে যান। খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, বালু উত্তোলনের কারণে ওই স্থানে গভীর খাদ সৃষ্টি হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।
খানসামা ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয় এবং পরে ডুবুরি দলের সহায়তায় উভয়ের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। উদ্ধার হওয়া দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে...