Home জাতীয় দুর্ঘটনা রেস্তোরাঁয় খেতে গিয়ে জগন্নাথ ছাত্রদল নেতার মৃত্যু
দুর্ঘটনা

রেস্তোরাঁয় খেতে গিয়ে জগন্নাথ ছাত্রদল নেতার মৃত্যু

Share
Share

পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ হারালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন রাতে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবসহ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পুরান ঢাকার স্টার কাবাব রেস্তোরাঁয় গিয়েছিলেন হাসিবুর। খাওয়ার একপর্যায়ে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তিনি পাশে বসা সহপাঠীদের বলেন, “আমি ঠিকমতো নিশ্বাস নিতে পারছি না।” এরপর হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, হাসিবুর রহমানকে আনার সময় তাঁর হৃৎস্পন্দন ছিল অত্যন্ত দুর্বল। ইসিজি করার পর দেখা যায়, তাঁর হৃদস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকেই মারা গেছেন।

হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই তরুণের গ্রামের বাড়ি ভোলা জেলায়। হঠাৎ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা বলছেন, প্রাণবন্ত হাসিবুরকে হারিয়ে তারা গভীরভাবে মর্মাহত।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব দেশকে ‘সুরক্ষা দিয়েছে’,...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি। তাঁর নাম কাউসার মিয়া। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা...

Related Articles

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি...

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার...

;