Home জাতীয় অপরাধ রিকশায় ‘কুড়িয়ে পাওয়া স্বর্ণ’ নাটক, প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
অপরাধ

রিকশায় ‘কুড়িয়ে পাওয়া স্বর্ণ’ নাটক, প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

Share
Share


সিলেট মহানগর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে পিতল বা ইমিটেশনের নকল স্বর্ণের বারকে আসল স্বর্ণের বার হিসেবে দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে একটি চক্র অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ধরনের প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

০৭/০৩/২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২৩:১০ ঘটিকায় দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আমির হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল সিলেটের কদমতলী এলাকা থেকে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আলমগীর হোসেন (৪৭)-কে গ্রেফতার করে।

উক্ত প্রতারক চক্র পরিকল্পিতভাবে রিকশাচালক সেজে কাগজে মোড়ানো নকল স্বর্ণ (পিতল/ইমিটেশন) বার রাস্তায় কুড়িয়ে পাওয়ার অভিনয় করে। পরে রিকশার যাত্রীর হাতে দিয়ে কাগজে কী লেখা আছে তা জানতে চায়। কাগজে স্বর্ণসংক্রান্ত বিশ্বাসযোগ্য লেখা থাকায় সাধারণ মানুষ এটিকে আসল স্বর্ণ মনে করে। এরপর প্রতারক চক্রের অন্য সদস্যরা ক্রেতা সেজে এর দাম বাড়িয়ে দেয় এবং বাজারদরের তুলনায় কম দামে বিক্রির প্রলোভন দেখায়। একপর্যায়ে নিরীহ যাত্রীরা সেটিকে আসল স্বর্ণ মনে করে ক্রয় করে প্রতারণার শিকার হন।

গ্রেফতারকৃত আসামি আলমগীর হোসেন (৪৭), পিতা—মৃত শফিকুর রহমান, স্থায়ী ঠিকানা—শিওরখাল, থানা—বালাগঞ্জ, জেলা—সিলেট এবং বর্তমান ঠিকানা—কদমতলী, থানা—দক্ষিণ সুরমা, সিলেট। তিনি প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...