Home জাতীয় অপরাধ রাতের আধারে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, আহত ১০
অপরাধ

রাতের আধারে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, আহত ১০

Share
Share

 

মোঃ আজিজুর রহমান, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বড় ধন গ্রামের ভিত্তিখেল হাওরে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের চেয়ারম্যান লোকমান শিকদারের জমি থেকে কয়েকদিন ধরে বোমা মেশিন ও এক্সকাভেটর ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ তুলে বাউরবাগ গ্রামের একদল লোক এর প্রতিবাদ জানায়। এ নিয়ে দিনভর উত্তেজনার পর রাতের দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে ভিত্রিখেল হাওর থেকে বোমা মেশিন ও এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। কৃষিজমি রক্ষার জন্য স্থানীয়রা প্রতিবাদ জানাতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে ইউনিয়ন চেয়ারম্যান লোকমান শিকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, তিনি বর্তমানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান...

Related Articles

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...

কক্সবাজারে ডাকাতির ঘটনায় মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে...