Home সাম্প্রতিক ‘জুলাইয়ের ইতিহাসও নিজের মতো লেখার চেষ্টা চলছে’: শিবির সভাপতি
সাম্প্রতিক

‘জুলাইয়ের ইতিহাসও নিজের মতো লেখার চেষ্টা চলছে’: শিবির সভাপতি

Share
Share

রাহাদুল ইসলাম সুজন, কুবি


‘দুনিয়ার সব বিপ্লবী, বিপ্লবের পর যারা সরকারে থাকে, তারা বিপ্লবের ইতিহাস কুক্ষিগত করে। ৭১ নিয়েও হয়েছে, ৪৭ নিয়েও হয়েছে, এর আগে সিপাহী বিদ্রোহ নিয়েও হয়েছে, জুলাই নিয়েও হবে’—মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা শহরের ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করে কুবি শাখা ছাত্রশিবির।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ক্ষমতার সমীকরণের ওপর ভিত্তি করেই বিপ্লব ও অপরাধের সংজ্ঞা নির্ধারিত হয়। জুলাই আন্দোলনের পর তৎকালীন সরকার বা পুলিশের লোকজন হতাহত হলেও তাঁদের নিয়ে কেউ কথা বলে না; কারণ তাঁরা সমাজের দৃষ্টিতে “শত্রু” হিসেবে চিহ্নিত। তবে শেখ হাসিনা সরকার টিকে গেলে পরিস্থিতি উল্টো হতো—আজকের বিপ্লবীরা হতো “সন্ত্রাসী” বা অপরাধী, আর তৎকালীন সরকার নিজেদের বিপ্লবী হিসেবে উপস্থাপন করত।’

জুলাই আন্দোলন নিয়ে টানাহেঁচড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন জুলাইয়ের মধ্যে ক্রিম আছে, মাখন আছে। খেতে সুন্দর, ব্যবহার করতে ভালো। কিন্তু যখন এটার ইউজ শেষ হয়ে যাবে, তখন আবার এটাকে কেউ ধারণ করতে চাইবে না। এটাই নেচার।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির। সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান। এ ছাড়া কুমিল্লা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতারা, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;