Home জাতীয় অপরাধ রাজশাহীতে প্রতারণা মামলায় ‘কথিত সাংবাদিক’ গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

রাজশাহীতে প্রতারণা মামলায় ‘কথিত সাংবাদিক’ গ্রেফতার

Share
Share

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী


রাজশাহীর মোহনপুর উপজেলায় মাজহারুল ইসলাম চপল নামের এক ব্যক্তিকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার বিদিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাজহারুল ইসলাম চপল বিদিরপুর এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি চপল। মামলায় তাঁর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অনুসন্ধানে জানা যায়, মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ছাড়া গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর আগে রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই লাখ টাকা জরিমানা করেছিলেন বলেও জানা গেছে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চন্দ্রিমা থানার একটি সিআর মামলায় মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সোমবার বিকেলে বিদিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

প্রতারণা মামলার বাদী রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা আজমিরা বেগম বলেন, মাজহারুল ইসলাম চপল তাঁর কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছিলেন। পরে টাকা ফেরত না দিয়ে একটি চেক দেন। টাকা ফেরত চাইলে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান এ কারণে তিনি আদালতে প্রতারণা মামলা করেন। পরে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৎকালীন শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক...

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী...

;