Home সাম্প্রতিক রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মৃত্যু
সাম্প্রতিক

রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মৃত্যু

Share
Share

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এহসান উল্লাহ (২৬) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ফকিরহাট সাপলংগা এলাকার মিঠাপুকুর পাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত এহসান উল্লাহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর এলাকার শরীফের বাড়ির লোকমান হাকিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ২৫ দিন আগে তার বিয়ে হয়। নতুন জীবনের আনন্দের মধ্যেই এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে কাঁচা বাঁশ কাটছিলেন এহসান। হঠাৎ হাতে থাকা বাঁশটি পাশের বিদ্যুতের খোলা তারে লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুসেন দাশগুপ্ত বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, তিনি ইতোমধ্যে মারা গেছেন।” রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটিকে একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। পরিবার চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতি বছর বাংলাদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শত শত মানুষের মৃত্যু ঘটে। বিশেষজ্ঞদের মতে, খোলা বৈদ্যুতিক তার, অরক্ষিত সংযোগ এবং অসতর্ক ব্যবহারের কারণেই এসব দুর্ঘটনা ঘটে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিদ্যুতের তার যথাযথভাবে সংরক্ষিত না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়,...

Related Articles

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...

সালথায় সড়কের পাশ থেকে যুবকের হাত-পা কাটা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী এলাকায় এক যুবকের হাত-পা কাটা এবং ক্ষতবিক্ষত মরদেহ...

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক...