Home বিনোদন ম্যাচের আগেই ব্রাজিলকে হুমকি দিয়ে রাখলেন জাপানের স্ট্রাইকার
বিনোদন

ম্যাচের আগেই ব্রাজিলকে হুমকি দিয়ে রাখলেন জাপানের স্ট্রাইকার

Share
Share

বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। শক্তি, সামর্থ্য ও ইতিহাসে ব্রাজিল এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে ভীত নন জাপানের ফরোয়ার্ড দায়জেন মায়েদা। তাঁর বিশ্বাস, নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ব্রাজিলকেও হারানো সম্ভব।

‘এফ’ গ্রুপে শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে জাপান। আগামী ২৯ জুন হিউস্টনে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল দুটি জয় ও একটি ড্র নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে।

দুই দলের পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১৪টি মুখোমুখি ম্যাচের ১১টিতে জিতেছে ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপানের জয় মাত্র একটিতে।

তবে সেই একমাত্র জয়ই জাপানের আত্মবিশ্বাস বাড়িয়েছে। কারণ, দুই দলের সর্বশেষ দেখায় গত বছরের অক্টোবরে ব্রাজিলকে হারিয়েছিল এশিয়ার প্রতিনিধিরা। সাম্প্রতিক পারফরম্যান্সও দলটিকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

ম্যাচটি নিয়ে জাপানের ফরোয়ার্ড দায়জেন মায়েদা বলেন, “আমার বিশ্বাস, ম্যাচটি খুবই গতিময় হবে। তবে আমরা যদি নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব। আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। এত দিন ধরে যা গড়ে তুলেছি এবং যেভাবে নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করেছি, সেটি যদি মাঠে তুলে ধরতে পারি, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে, ব্রাজিলের শক্তি সম্পর্কে সতীর্থদের সতর্ক করেছেন জাপানের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো। বিশেষ করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

জাপানের বিপক্ষে নেইমারের রেকর্ডও দারুণ। এশিয়ার দলটির বিপক্ষে এখন পর্যন্ত নয়টি গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

নাগাতোমো বলেন, “নেইমার বিশ্বমানের খেলোয়াড়। তাই অবশ্যই ওকে নিয়ে সতর্ক থাকতে হবে। আমাদের জন্য ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটি যেন নতুন একটি টুর্নামেন্টের শুরু। তাদের বিপক্ষে শতভাগ উজাড় করে দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

ইতিহাস ও পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে থাকলেও সাম্প্রতিক আত্মবিশ্বাসকে পুঁজি করে নকআউট পর্বে চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে জাপান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার...

কুমিল্লার মুরাদনগরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মো: ইয়াছিন সরকার, কুমিল্লা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার এক ব্যক্তিকে...

Related Articles

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে।...

কঠোর অনুশীলন নাকি বিশেষ ডায়েট-হাকিমির ফিটনেসের রহস্য কী?

মাঠের ডান প্রান্ত দিয়ে বল পায়ে ছুটে চলার সময় প্রতিপক্ষের ডিফেন্ডারদের প্রায়...

নিউইয়র্কে প্রস্তুতির ইঙ্গিত, বিয়ে কি এবার টেইলর–ট্রাভিসের?

পপসংগীতের জগতে টেইলর সুইফট এখন একটি বৈশ্বিক ব্র্যান্ড। অন্যদিকে আমেরিকান ফুটবলের তারকা...

জোড়া গোলে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নতুন একটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১...