Home বিনোদন ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের পেসার
বিনোদন

২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের পেসার

Share
Share

মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ও হ্যাম্পশায়ারের ফাস্ট বোলার জন টার্নার। একের পর এক চোট, বিশেষ করে পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টার্নার। ২০২৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেন তিনি। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও ডাক পেয়েছিলেন। তবে চোটের কারণে ওই সিরিজে খেলা হয়নি তাঁর।

অবসরের সিদ্ধান্ত জানিয়ে টার্নার বলেন, ‘আমার নেওয়া অন্যতম কঠিন সিদ্ধান্তগুলোর একটি এটি। পিঠের স্ট্রেস ফ্র্যাকচার আমাকে এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে রেখেছে। চোটের পুরোনো রেকর্ড দেখে স্বাভাবিকভাবেই আমাকে ক্রিকেটার হিসেবে এবং খেলার বাইরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়েছে। শেষ পর্যন্ত মনে হলো, জীবনের নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।’

২০২১ সালে হ্যাম্পশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় টার্নারের। ওয়ানডে কাপের সেই ম্যাচে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুককে আউট করে প্রথম উইকেট পান তিনি। হ্যাম্পশায়ারের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৫১ ম্যাচে তাঁর শিকার ৯৭ উইকেট।

২০২৩ সালের টি-টোয়েন্টি ব্লাস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নেন টার্নার। ওই আসরে ১১.৭৬ গড় ও ৬.৬৭ ইকোনমি রেটে ২১ উইকেট নেন তিনি। এর আগে নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড লায়ন্সের হয়েও খেলেছেন এই পেসার। দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়েও মাঠে নেমেছেন তিনি।

ক্রিকেটের পাশাপাশি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন টার্নার। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা সব সময়ই আমার স্বপ্ন ছিল। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলতে পারা মানে আমার সেই শৈশবের স্বপ্নকে সত্যি হতে দেখা।’

হ্যাম্পশায়ারের ডিরেক্টর অব ক্রিকেট জাইলস হোয়াইট টার্নারের অবসরে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জন অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড়। পেশাদার ক্রিকেটে তার এই যাত্রার এভাবে ইতি ঘটায় হ্যাম্পশায়ার পরিবার গভীরভাবে ব্যথিত।’

হোয়াইট আরও বলেন, গত পাঁচ বছরে চারবার টি-টোয়েন্টি ফাইনালস ডেতে ওঠা, কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে শীর্ষ লড়াইয়ে থাকা এবং দুবার ওয়ানডে কাপের ফাইনালে পৌঁছানোর মতো হ্যাম্পশায়ারের সাফল্যময় সময়ে টার্নার বড় ভূমিকা রেখেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২,২১৭ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ, কাজ করছে এনএসডিএ

দেশের ২ হাজার ২১৭টি নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (এসটিপি) আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার...

শেখ হাসিনা কি দেশে ফিরবেন, নাকি এটি রাজনৈতিক কৌশল?

ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর তাঁর দেশে ফেরার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি সত্যিই দেশে ফিরবেন কি না,...

Related Articles

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার খলঅভিনেতা ডন

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় দেখা দিয়েছে। দীর্ঘ...

১৬ বছরেই বাবাকে ছাড়িয়ে শারীরিক গড়নে, রোনালদো জুনিয়রকে নিয়ে আশাবাদী রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র ১৬ বছর বয়সেই শারীরিক গড়নে তাঁর বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর...

মেসিকে হত্যার হুমকি, ছিল আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাও

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে...

১,০০০ গোলের দৌড়ে এগিয়ে রোনালদো, জোড়া গোলে ব্যবধান কমালেন মেসি

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ১,০০০ অফিসিয়াল গোলের...