Home বিনোদন বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া
বিনোদন

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

Share
Share

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এই ফুটবলার। এমনকি বিপুল আয় করেও তিনি এখন বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।

লিও দিয়াসের দাবি অনুযায়ী, পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই রাফিনিয়ার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তাঁর বাবা। এর ফলে ক্লাব ও অন্যান্য উৎস থেকে পাওয়া আয়ের বড় একটি অংশও তিনি নিজের কাছে রেখে দেন। অভিযোগ অনুযায়ী, বিষয়টি সম্পর্কে রাফিনিয়া অবগত ছিলেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার উদ্যোগ নেওয়ার সময় ব্যাংক হিসাব পর্যালোচনা করে প্রত্যাশিত পরিমাণ অর্থ না পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে আর্থিক লেনদেন যাচাই করতে গিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়মের বিষয়টি সামনে আসে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রাফিনিয়া নিজের উপার্জনের অর্থ কোথায় গেছে, তা জানতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাফিনিয়া বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন নিয়ম, এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা ‘খাতা চ্যালেঞ্জ’ করার প্রক্রিয়া আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রকাশিত ফলাফলে...

ইরাকে ভয়াবহ ওভেন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

জীবিকার তাগিদে মাত্র ১৯ বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাসে। টানা এক দশকের অমানুষিক পরিশ্রম শেষে দেশে ফিরে জীবনের নতুন অধ্যায় শুরু করার...

Related Articles

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার খলঅভিনেতা ডন

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় দেখা দিয়েছে। দীর্ঘ...

২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের পেসার

মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড...

১৬ বছরেই বাবাকে ছাড়িয়ে শারীরিক গড়নে, রোনালদো জুনিয়রকে নিয়ে আশাবাদী রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র ১৬ বছর বয়সেই শারীরিক গড়নে তাঁর বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর...

মেসিকে হত্যার হুমকি, ছিল আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাও

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে...