Home জাতীয় অপরাধ মৌলভীবাজারে মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মৌলভীবাজারে মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা

Share
Share

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি বলপেন (কলম) দিয়ে তার চোখ, মুখ ও মাথায় উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শনিবার নিহতের দোকান থেকে বাকিতে মালামাল নিতে চেয়েছিলেন অভিযুক্ত জসিম। বাকি না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে সন্দেহভাজন জসিম মিয়াকে গ্রেফতার করে।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের বিষয়ে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র ভঙ্গ করায় তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার...

Related Articles

ইরাকে ভয়াবহ ওভেন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

জীবিকার তাগিদে মাত্র ১৯ বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাসে। টানা এক...

দাখিল পরীক্ষায় চরম বিপর্যয়: ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করেনি

২০২৬ সালের মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ফলাফলের এক আশঙ্কাজনক...

১৯ বছরের মধ্যে সর্বনিম্নে এসএসসির পাসের হার: জিপিএ-৫ প্রাপ্তিতেও ধাক্কা

চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সার্বিক ফলাফল...

রাতভর হাসপাতালে পিআইসিইউর খোঁজে স্বজনদের দৌড়ঝাঁপ: শিশু আফিয়ার মৃত্যু

রাজধানীর একাধিক নামিদামি ও বিশেষায়িত হাসপাতালে রাতভর ঘুরেও ছোট্ট একটি পিআইসিইউ (শিশু...