Home জাতীয় দুর্ঘটনা মৌলভীবাজারে বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৩ টি গরু ও ১টি মহিষের মৃত্যু
দুর্ঘটনা

মৌলভীবাজারে বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৩ টি গরু ও ১টি মহিষের মৃত্যু

Share
Share

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। এতে কয়েকটি চা–শ্রমিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ঝড়বৃষ্টির সময় কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় মাঠে থাকা ১৩টি গরু ও একটি মহিষ মারা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, গবাদিপশুগুলো তাঁদের আয়ের গুরুত্বপূর্ণ উৎস ছিল। হঠাৎ এ ক্ষতির কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা চেয়েছেন। তাঁদের মতে, ক্ষতি কাটিয়ে উঠতে পরিবারগুলোর দ্রুত সহায়তা প্রয়োজন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

Related Articles

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...