Home সাম্প্রতিক ভারত কখনো গায়ের জোরে দুনিয়া শাসন করেনি, ভালোবাসায় বিশ্বগুরু হয়েছে: মোহন ভাগবত
সাম্প্রতিক

ভারত কখনো গায়ের জোরে দুনিয়া শাসন করেনি, ভালোবাসায় বিশ্বগুরু হয়েছে: মোহন ভাগবত

Share
Share

ভারত গায়ের জোরে নয়, বরং নিঃস্বার্থ সেবা, ভালোবাসা ও মানবিকতার মাধ্যমে ‘বিশ্বগুরু’র আসন অর্জন করেছে বলে দাবি করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

রোববার (৩০ আগস্ট) কানাডার টরন্টোতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ভাগবত বলেন, বিপদে পড়া মানুষকে আশ্রয় দেওয়া এবং সব ধর্ম ও মতকে সম্মান করাই ভারতের মূল সংস্কৃতি। ইতিহাসের বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের মানুষ ঘরবাড়ি হারালে জামনগরের রাজা তাদের ভারতে আশ্রয় দিয়েছিলেন। একইভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ভারতীয় উদ্ধারকারী বিমান নিজেদের নাগরিকদের পাশাপাশি আরও সাতটি দেশের মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছিল।

ভারতের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ভারতীয়রা বিশ্বের বিভিন্ন দেশে গেলেও কোনো দেশ আক্রমণ বা দখল করেনি। বরং বিজ্ঞান, চিকিৎসা ও জীবনযাত্রার উন্নয়নে বিশ্বকে শিক্ষা দিয়েছে।

আরএসএস প্রধান বলেন, ভারতে বহু ভাষা, ধর্ম ও জাতির মানুষের বসবাস। এই বৈচিত্র্যই ভারতের সৌন্দর্য। হিন্দু দর্শনের মূল কথা হলো পুরো পৃথিবীকে এক পরিবার হিসেবে দেখা এবং হিংসা পরিহার করে মানুষের সেবায় নিয়োজিত থাকা।

সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল

‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...

থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...

বর্জ্য বিদ্যুৎের খরচ বেশি হলেও বেনিফিটটা দেখতে হবে: নুরুল হক নুর

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...

‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...