Home জাতীয় অপরাধ মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে সিসিটিভি নেটওয়ার্ক জোরদার করছে ডিএমপি
অপরাধআঞ্চলিকঢাকা

মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে সিসিটিভি নেটওয়ার্ক জোরদার করছে ডিএমপি

Share
Share

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জোরদারের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে পুরো এলাকাকে আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাজার এবং জনবহুল স্থানে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করা এবং অপরাধ ঘটার পর দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৬ এপ্রিল ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোহাম্মদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পুরো এলাকাকে সম্পূর্ণ নজরদারির আওতায় আনতে কাজ চলছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।

তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে প্রায় পাঁচ শতাধিক ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর ফলে যেকোনো অপরাধের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ সহজ হবে।

আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এই প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা অপরাধীদের মধ্যে ভীতি তৈরি করবে এবং এলাকায় অপরাধ প্রবণতা কমাতে সহায়তা করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...