Home জাতীয় অপরাধ মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
অপরাধআঞ্চলিকজাতীয়

মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

Share
Share

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, দুটি মাথা, আটটি পা এবং দীর্ঘ ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া ও পুলিশের সমন্বয়ে মোংলার কানাইনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। তল্লাশির সময় শিকারির কাছ থেকে মোট ৩২ কেজি হরিণের মাংস, দুটি মাথা, আটটি পা এবং প্রায় ২ হাজার মিটার দীর্ঘ শিকারি ফাঁদ উদ্ধার করা হয়।

পরে আটক শিকারি এবং উদ্ধারকৃত মাংস ও সরঞ্জাম মোংলা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে বন বিভাগ ও পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

কোস্ট গার্ডের কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে আমাদের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁর মহাদেবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকায় আতঙ্ক

নওগাঁর মহাদেবপুরে মাদক-সংক্রান্ত একটি মামলার সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৬...

ফিফার পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে সেরা দল আর্জেন্টিনা

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচের আগে পরিসংখ্যানেও নিজেদের আধিপত্যের প্রমাণ দিচ্ছে আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে কোচ লিওনেল...

Related Articles

বিশ্বকাপের খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ...

সিলেটে প্রেমিকের সঙ্গ না ছাড়ায় স্কুলপড়ুয়া মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে পিতা গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজারে নিজের কিশোরী মেয়ে রায়কা আক্তার রিয়াকে (১৭) নির্মমভাবে কুপিয়ে হত্যার...

কুমিল্লায় আজান দেওয়ার সময় হঠাৎ লুটিয়ে পড়ে ইমামের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় এশার আজান দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মসজিদের...