Home সাম্প্রতিক মোংলায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাম্প্রতিক

মোংলায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


বাগেরহাটের মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে মোংলা থানার দিগরাজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে গোপাল সরকারকে আটক করে। পরে তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোপাল সরকার মোংলা থানার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোপাল সরকার দীর্ঘদিন ধরে মোংলা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

র‍্যাব আরও জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার গোপাল সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করা মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান। শনিবার (২৯ আগস্ট) সোমালি...

নকলসহ অসদুপায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।...

Related Articles

মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ...

সুন্দরবন উন্মুক্ত, তবু বনজীবীদের মনে জলদস্যু-চাঁদাবাজের আতঙ্ক

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে...

ঈশ্বরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ...

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে ভূমিকা, পোরশা থানার এএসআই তৌহিদুল ইসলামকে সম্মাননা

সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নওগাঁর পোরশা থানায় কর্মরত...