শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর রাণীনগর ও বদলগাছী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করার বিষয়েও খোঁজখবর নেন।
এ সময় রাণীনগর ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার ও নজরদারি অব্যাহত রয়েছে।
Leave a comment