Home আঞ্চলিক ‎মোংলায় এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ
আঞ্চলিকজাতীয়

‎মোংলায় এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ

Share
Share

‎বাগেরহাটের মোংলা উপজেলায় গত এক সপ্তাহে উপজেলাটিতে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সম্ভাব্য এসব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ২ থেকে ৫ বছরের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়া এসব শিশুদের বয়স ।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামের উপসর্গ থাকা ১৭ শিশুর মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। ৩ শিশু হাসপাতালে ভর্তি হয়। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। আর দুই শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে।

‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন বলেন, জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা চাকা উঠেছে; এরকম শিশুদের হাসপাতালে আনছেন অভিভাবক ও স্বজনেরা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

‎তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও শরীরে চাকা চাকা ওঠার সাথে সাথে হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি বেশি বেশি করে তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়া ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। তিনি আরও বলেন, যাদের বয়স ২ বছর হয়ে গেছে তাদের হাসপাতালসহ নিকটতম কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নিতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুর কারণ থেকে যৌন নির্যাতন, ফরেনসিক প্রতিবেদনে মিলল যেসব তথ্য

রংপুর নগরীতে নিজ বাড়িতে নিহত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও তাঁদের দুই সন্তানের মরদেহের ফরেনসিক প্রতিবেদন প্রস্তুত হয়েছে। চারজনেরই মৃত্যু...

চুম্বনে এইচআইভি ছড়ায় না, প্রমাণ করতে সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত নারীকে চুমু দেন চিকিৎসক

১৯৯১ সালের ২ ডিসেম্বর। ইতালির কাগলিয়ারিতে এইডস বিষয়ক এক সম্মেলনে ঘটে যায় এমন একটি ঘটনা, যা পরে এইচআইভি আক্রান্ত মানুষের প্রতি সামাজিক ভয়...

Related Articles

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্ষার্থীরা

  ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুর্ভোগে পড়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক...

কাজের কথা বলে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে রাজন, ফিরলেন পঙ্গু হয়ে

নির্মাণশ্রমিকের আকর্ষনীয় কাজের লোভ দেখিয়ে ৮ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায়...

তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে প্রাণবাজি রেখে বাঁচালেন সাহসী কনস্টেবল

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে (২৪) নিজের...

খোঁজ নেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্যের, কেউ বলছে ‘দেনার দায়ে’

চাঁদপুর শহরের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাসসহ তাঁর পরিবারের চার...