Home জাতীয় অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণ করবে ভারত : প্রেস সচিব
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণ করবে ভারত : প্রেস সচিব

Share
Share

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত, বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘জেনে-বুঝেই’ তিনি এ তথ্য প্রকাশ করেছেন এবং যে কোনো অবস্থায় কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হবে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব জানান, ‘পররাষ্ট্র উপদেষ্টা যাই বলুন, প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে। বিষয়টি নিয়ে আমি নিশ্চিত তথ্যের ভিত্তিতেই কথা বলেছি।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি কামালকে ফেরত আনার প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন, যা আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রত্যর্পণ সম্পর্কিত কোনো লিখিত নথি তাদের কাছে নেই। বাংলাদেশ–ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, উভয় দেশই পলাতক আসামিকে ফিরিয়ে দিতে পারে। তবে চুক্তির বিভিন্ন শর্ত এবং ব্যতিক্রমধারা প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিল করে তোলে।

প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশজুড়ে সংঘটিত গুম ও খুনের মতো গুরুতর অপরাধের মূল পরিকল্পনাকারী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যে অপরাধগুলো হয়েছে, সেই দায় এড়ানো যাবে না। ভারতও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কামালকে ফিরিয়ে আনার যথেষ্ট সুযোগ আছে। তিনি বলেন, “আইনি কাঠামো ও কূটনৈতিক সমন্বয় ঠিকভাবে হলে কামালের প্রত্যর্পণ সম্ভব।” তবে তিনি আরও জানান, একই চুক্তি ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা তুলনামূলকভাবে কঠিন হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন সন্দেহজনক রোগী ৯৭৪

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম...

শীতলক্ষ্যায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নদীতে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে নদীতে পড়ে ফায়ার সার্ভিসের এক রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল...

Related Articles

বন্যার সময় এলাকায় যেতে না পারায় ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যার সময় রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপস্থিত হতে না...

এবার যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

  যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র...

১৮ জুলাই: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বদলে যায় পরিস্থিতি

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির...

ভোট কিনতেই বিমানে টাকা নিচ্ছিলেন জামায়াত নেতা!

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে জব্দ হওয়া ৭৪...