Home জাতীয় মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ
জাতীয়

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

Share
Share

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় অবস্থানরত ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুলের সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক ফোরামের নেতাদের মিষ্টি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়।

সাক্ষাৎকালে সাংবাদিক ফোরামের নেতারা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ায় অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে দলের সিদ্ধান্ত ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি নিজেকে কখনো ভাবিনি যে আমি রাষ্ট্রপতি হব। তবে এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছা, আমি জনগণের পাশে থেকে জনগণের সেবা করব।’

তিনি আরও বলেন, ‘আমি যতই ব্যস্ত থাকি না কেন, সবসময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নে পাশে থাকব।’

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি মানিক মুনতাসির ফোরামের কার্যক্রম পরিচালনায় মির্জা ফখরুলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় ফোরামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (সমকাল), উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক মশিউর রহমান, মানিকুল আজাদ (বাসস), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাসস), তুহিন সাইফুল্লাহ (প্রথম আলো), মাহাবুর আলম সোহাগ (বাসস), সহসভাপতি মাহবুব আলম রাজ (স্টার টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (কালবেলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ (৭১ টেলিভিশন), প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন (জিটিভি), নারী বিষয়ক সম্পাদক মোছা. শিউলী বেগম নাহিদ (নিউজ টোয়েন্টিফোর), কার্যনির্বাহী সদস্য নূর তাজমিন নীর (৭১ টেলিভিশন), ফরহাদ বিন নূর (স্টার টিভি), মো. নবাব শরীয়তুল্লাহ (কালের কণ্ঠ), নাসরিন আখতার (সাম্প্রতিক দেশকাল), ইমরান খান (যুগান্তর), তাফহিমুল ইসলাম (চ্যানেল আই), ইসমত জেরিন স্মিতা (ভোরের আকাশ) ও আবু সাঈদ (এবিপি) উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার...

ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষক রুবেলের: মুন্সীগঞ্জে শোকের ছায়া

​মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরস্থ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম রুবেল ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৭...

Related Articles

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া...

যবিপ্রবির শিক্ষককে নিয়ে প্রকাশিত সংবাদের তদন্ত চাইলেন তিনি নিজেই

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও...

‘বিদেশিদের প্রেসক্রিপশনে গুটিকয়েক ছাত্রনেতা উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন’: নুর

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গুটিকয়েক ছাত্রনেতা ‘বিদেশিদের প্রেসক্রিপশনে’ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ...