Home জাতীয় মালয়েশিয়ায় তিন দিনের অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ আটক ৫২৮
জাতীয়

মালয়েশিয়ায় তিন দিনের অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ আটক ৫২৮

Share
Share

মালয়েশিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান এ তথ্য জানান। নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশটির আটটি নির্মাণস্থলে ‘অপস সাসার’ নামে এ অভিযান চালানো হয়। এতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় মাদকবিরোধী সংস্থা ও মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির ৪১৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে অভিযান চালানো হয়েছে। ওই এলাকাগুলোতে অভিবাসীদের উপস্থিতি ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

তিনি বলেন, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করা এবং আইন বা বিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করাই অভিযানের মূল উদ্দেশ্য।

অভিযানে মোট ৬৭৮ জনকে যাচাই করা হয়। তাঁদের মধ্যে বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অপরাধে ৫২৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৫০ জন পুরুষ ও ৭৯ জন নারী।

আটকদের মধ্যে ২৪৫ জন বাংলাদেশি। এ ছাড়া ইন্দোনেশিয়ার ১১৯ জন, ভারতের ২৩ জন, মিয়ানমারের ১০০ জন, নেপালের ৪ জন এবং অন্যান্য দেশের ৩৭ জন নাগরিক রয়েছেন।

অভিযানে পরিচয়পত্র বা বৈধ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহারসহ অভিবাসন আইনের আওতাধীন বিভিন্ন অনিয়ম শনাক্ত হয়েছে।

আটক ব্যক্তিদের তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যৌতুক দাবি ও নির্যাতনের...

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কর্তৃপক্ষ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বিমানবন্দরটি লক্ষ্য...

Related Articles

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক...

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা...

;