Home জাতীয় মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ১০ জন জাতীয় বার্নে
জাতীয়দুর্ঘটনা

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ১০ জন জাতীয় বার্নে

Share
Share

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে বৈদ্যুতিক তারে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়েছেন ১০ জন ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

জানা গেছে, ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষ্যে মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুনের প্রতীকী ‘হেলিকপ্টার’ ওড়ায় ছাত্র-জনতা। হঠাৎ বিস্ফোরণ থেকে গ্যাস বেলুনে আগুন লাগে। সে আগুন ছড়ায় বৈদ্যুতিক তারে। এতে আহত হয় মোট দশজন। পরে একটি ড্রোন দিয়ে আগুন নেভানো হয়।

এর আগে, এদিন দুপুর ১২টায় জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে পারফর্ম করবেন পারশা, এলিটা করিম, এফ মাইনর, শূন্য, ওয়ারফেজ, আর্টসেলসহ আরও অনেক শিল্পী-ব্যান্ড।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার যুব বিভাগ। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের...

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত একটি বনদস্যু দলের প্রধান রবিউল ইসলাম গুলিবিনিময়ের পর আহত অবস্থায় আটক...

Related Articles

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...