Home জাতীয় অপরাধ মানিকগঞ্জে মেলায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মানিকগঞ্জে মেলায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

Share
Share

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লক্ষ্মী পূজার মেলায় ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুলছাত্র। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি ভট্টি কাফাটিয়া এলাকার সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বি একা মেলায় ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। তারা রাব্বির বাম পাজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা হালিম মিয়া জানান, রাব্বিকে বাঁচানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত তাঁরা ব্যর্থ হন। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা পরিবার জানে না। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে...

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

Related Articles

ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেনচালু সিদ্ধান্ত নেয়া হয়েছে: রেলমন্ত্রী

মানিকগঞ্জে রেললাইন সংযোগ ও ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত মেট্রোরেল চালুর দাবিতে যোগাযোগ...

কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তির ছয়...

পদ্মা রেলসেতুর পিলার ঘিরে বিতর্কে মুখ খুললেন সেতুমন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে-এমন অভিযোগ সঠিক নয়...

টেকনাফে সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...