Home সাম্প্রতিক পুলিশের ধাওয়ায় কারবারিদের ইয়াবা রাস্তায়, কুড়িয়ে নিলেন স্থানীয়রা
সাম্প্রতিক

পুলিশের ধাওয়ায় কারবারিদের ইয়াবা রাস্তায়, কুড়িয়ে নিলেন স্থানীয়রা

Share
Share

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী জাতীয় উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ধাওয়ায় মাদক কারবারিদের ফেলে যাওয়া ইয়াবা কুড়িয়ে নিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।

সুত্রমতে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন মাদক কারবারিদের ধাওয়া করলে তারা পালানোর সময় সঙ্গে থাকা ইয়াবার প্যাকেট রাস্তায় ফেলে দেয়। পরে সড়কে ছড়িয়ে থাকা ইয়াবাগুলো দেখতে পেয়ে পথচারী ও স্থানীয় কয়েকজন তা কুড়িয়ে নিতে শুরু করেন।

এর আগে, ধাওয়া খেয়ে পালিয়ে যাবার পথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন মনু (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। নিহত নুরুল হোসেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে দুইজন চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ওইসময় মোটরসাইকেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা একটি নোহা গাড়ি পেছন থেকে ধাওয়া করছিল। এ অবস্থায় মোটরসাইকেলটি পালিয়ে যাওয়ার সময়
বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে প্রান হারান একজন এবং অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান। তিনি বলেন,  ঘটনার পর পর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩০ হাজার। কিছুই ইয়াবা ব্যাক থেকে ছিটকা পর পথচারীরা উদ্ধার করা সহ  ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ওমান থেকে কফিনবন্দী হয়ে ফিরলেন চার ভাই, পাশাপাশি দাফন আজ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। কফিনবন্দী অবস্থায় তাদের মরদেহ মঙ্গলবার দেশে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে...

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতে-নাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকা...

Related Articles

রমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে; দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড...

ডাকাতেরা যখন মুখ চেপে ধরেছিল, তখন মনে মনে শুধু বলছিলাম, ‘আল্লাহ আমাকে অসম্মানিত কইরো না’

রাজধানীর একটি বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনায় আহত হয়েছেন এক স্কুলশিক্ষিকা ও তাঁর...

প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার...

গাইবান্ধায় আকস্মিক ঝড়ে ৪৬৭ বস্তা সরকারি ভিজিএফ চালসহ দুই নৌকাডুবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরাঞ্চলের দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য নেওয়া...