Home জাতীয় অপরাধ মাদ্রাসা ছাত্রকে হত্যার ১৯ বছর পর দুজনের ১০ বছরের সাজা
অপরাধআইন-বিচারজাতীয়

মাদ্রাসা ছাত্রকে হত্যার ১৯ বছর পর দুজনের ১০ বছরের সাজা

Share
Share

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদরাসাছাত্র আতিকুর রহমান আতিক হত্যার দায়ে দুইজনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের শিশু আদালত–১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। নিহত আতিকুর রহমান আতিক দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের আহম্মদ আলীর ছেলে।

আটকাদেশপ্রাপ্তরা হলেন— সাদ্দাম মিয়া, গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ সর্দারপাড়ায়। অপরজন হলো রিপন মিয়া, গ্রামের বাড়ি ইসলামপুর উপজেলার হরিণধরায় ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আতিকুর রহমান আফতারিয়া হাফেজিয়া মাদরাসার হেফজ শেষ বর্ষের আবাসিক ছাত্র ছিলেন। ২০০৬ সালের ২৬ আগস্ট সকালে পূর্ব বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় আতিকের ওপর হামলা চালায় সহপাঠী সাদ্দাম ও রিপন। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান আতিক।

ঘটনার দিনই নিহতের বড় ভাই বাবু মিয়া দুইজনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ দুই আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের আটকাদেশ দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন...

চব্বিশের ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?

২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার সময় জীবনের আশা ছেড়ে...

রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। এ প্রেক্ষাপটে বিএনপির...

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি

মো:গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকায় নয় বছর...