Home আন্তর্জাতিক প্রথমবারের মতো মেয়ে দুয়া’কে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
আন্তর্জাতিকবিনোদন

প্রথমবারের মতো মেয়ে দুয়া’কে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

Share
Share

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাঁদের কন্যা ‘দুয়া’র মুখ প্রকাশ্যে এনেছেন। এবারের দীপাবলির উৎসবে সামাজিক যোগাযোগমাধ্যমে মা, বাবা ও ছোট্ট দুয়াকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল ।

দীপাবলির সাজে মা-মেয়ে দু’জনের রঙের মিল নজর কাড়ে সবার। দীপিকা ও দুয়া দুজনেই পরেছেন লাল রঙের জমকালো চুড়িদার, সঙ্গে মানানসই গয়না। ছোট্ট দুয়ার হাতে দেখা গেছে সোনার বালা, মাথায় ঝুঁটি বাঁধা। অন্যদিকে রণবীর সিং পরেছেন সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানি, যা পুরো পরিবারের উৎসবের সাজে এনেছে এক পরিপূর্ণ ছোঁয়া।

ছবিগুলোতে ছোট্ট দুয়াকে কখনও হাসতে, কখনও বাবা-মায়ের দিকে কৌতূহলভরে তাকাতে দেখা গেছে। দীপিকা ও রণবীর মেয়েকে আদরে ভরিয়ে দিয়েছেন, আর ক্যাপশনে লিখেছেন— “দীপাবলির শুভেচ্ছা সবাইকে।” অনেক অনুরাগী বলছেন, দুয়া দেখতে মায়ের মতো, আবার কেউ কেউ মনে করছেন তার মুখাবয়বে রণবীরের ছাপ স্পষ্ট।

উল্লেখ্য, গত বছরের দীপাবলিতে এক মাস বয়সি মেয়ের ছোট্ট পায়ের ছবি শেয়ার করে কন্যার নাম জানিয়েছিলেন দীপবীর দম্পতি। এ বছরের ক্রিসমাসে অনেকে আশা করেছিলেন তাঁরা মেয়েকে সামনে আনবেন, তবে সে সময় তাঁরা শুধু দুয়ার নাম লেখা ক্রিসমাস ট্রি’র ছবি পোস্ট করেছিলেন। অবশেষে দীপাবলিতেই মিললো সেই প্রতীক্ষিত মুখাবয়বের দেখা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

পাহাড়ের ছায়ায় অপহরণের আতঙ্কে জিম্মি টেকনাফ, তিন বছরে অপহৃত ২৯৫

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ,...

যুক্তরাজ্যে ১০ হাজার রেস্তোরাঁর ৮৫% এর মালিক ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূতরা

যুক্তরাজ্যের কারি শিল্প এখন শুধু খাদ্যসংস্কৃতির অংশ নয়, দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ...

ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ আছে, তবে আস্থা কমছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে...

ভারতজুড়ে মূলধারার গণমাধ্যমে আস্থার সংকট, ছাঁটাই বহু সাংবাদিক

সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...